Header Ads

Mohammad Emamul Hasan

জাদুতে আক্রান্ত হবার কিছু আলামত /লক্ষণ

 জাদুতে আক্রান্ত হবার কিছু আলামত /লক্ষণ।

জাদুর প্রথম চালিকাশক্তি হচ্ছে জ্বিন। এজন্য অধিকাংশ জাদুর ক্ষেত্রে জ্বিনের সাহায্য নেওয়া হয়ে থাকে। অনেক সময় জ্বিনের আসরের রুগীর ক্ষেত্রে যেসব লক্ষণ গুলো দেখা যায় ঐ সব লক্ষণ জাদু আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়। এ ছাড়াও জাদুতে আক্রান্ত ব্যক্তি অন্যান্য কিছু লক্ষণ দেখা যায় যেমনঃ
(ক) পরিবারের মাঝে ঝগড়া লেগেই থাকা। অধিকাংশ সময় স্বামী স্ত্রীর ক্ষেত্রে।
(খ) নিজের মাঝে ব্যাপক পরিবর্তন আসা। নিজে কষ্ট করা এবং ক্ষতিগ্রস্ত হওয়া অন্যকে কষ্ট দেওয়া।
(গ) কোন কারণ ছাড়া ভিন্ন জটিল রুগে ভোগা যার চিকিৎসা করেও ভাল না হওয়া।
(ঘ) কারও প্রতি অধিক পরিমাণ ভালোবাসা সৃষ্টি হওয়া / অধিক পরিমাণ ঘৃণা সৃষ্টি হওয়া। যা পুর্বে ছিল না।
(ঙ)অস্বাভাবিক আচরণ করা, নির্দিষ্ট সময় রাতে কিংবা দিনে ঘরের বাহিরে না যাওয়া। কাজ কর্ম একবারে না করা।
(চ) ভালোবাসা হতে শত্রুতা পরিণত হওয়া, অধিক সন্দেহ সৃষ্টি হওয়া।
(ছ) স্বপ্নে ভয়ঙ্কর জন্তুকে দেখা যা তাকে তাড়া করেছে।
(জ) স্বপ্নে কাউকে ডাকতে দেখা ।
(ঝ) স্বপ্নে উচুঁ হতে নিচু পরে যেতে দেখা।
(ঞ)ভীতিজনক স্বপ্ন দেখা।
(ট) একাকীত্ব পছন্দ করা,সম্পুর্ণরূপে আলাদা থাকা,সর্বদা চোপ থাকা , অস্বস্তি মেজাজ।
(ঠ) মানসিক অশান্তিতে ভোগা, ঘোমের মাঝে স্বস্তি না পাওয়া, মস্তিষ্কে অশান্তি বিরাজ করা।

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.