Header Ads

Mohammad Emamul Hasan

চালানি জিন

 ----চালানি জিন------

আপনারা যেটাকে চালানি জিন বলেন এটা হচ্ছে যাদুর জন্য নিয়োজিত জ্বিন। এই জ্বিনকে যেই দায়িত্ব দেওয়া হয় সে সেটাই করে এর বাহিরে সে কিছু করেনা । ক্ষেত্র বিশেষ ভিন্ন রকম হয়ে থাকে। এক‌টি কথা আপনাদের জেনে রাখা উচিত জ্বিনের উপস্থিত বুদ্ধি নেই । যেমন আমরা এক‌টি কাজ করতে গেলে ভিন্ন ভাবে চিন্তা করি কাজটা কিভাবে করলে সহজ হবে, ভালো হবে এবং সহজে করা যাবে,এবং দ্রুত শেষ করা যাবে জ্বিনের এইসব জ্ঞান নেই!!!
জ্বিন কে চালান দেয় একজন যাদুকর ভিন্ন ভাবে,অর্থাৎ যাদু করে ভিন্ন ভাবে, এবং কিভাবে করে এটা আমাদের জানা নেই, তা জানে একমাত্র যাদুকর। আর এই জ্বিনকে চালান দিতে যাদুকর ভিন্ন জিনিসপত্র ব্যবহার করে অর্থাৎ যার উপর চালান দিবে তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করেই যাদুকর জ্বিন চালান দেয়। জাদুকর যেগুলো বেশী ব্যবহার করে তা হচ্ছে, মাথার চুল -হাত বা পায়ের নখ -পরিধেয় কাপড় --চিরুনি -পায়ের নিচের মাটি --ছবি -- এবং নারীদের ক্ষেত্রে পিরিয়ড /মাসিকের ব্যবহৃত পেড ---
সাথে যাকে যাদু করবে তার নাম -বাবা মায়ের নাম --
এছাড়াও আরও অনেক জিনিস ব্যবহার করে। তবে এগুলো কমন জিনিস যাদু করার জন্য।
তবে আপনার মনে রাখা উচিত কেউ আপনাকে যাদু করলে ভালবেসে কখনো যাদু করবেনা, হিংসা করেই যাদু করে। যার জন্য একজন যাদুগ্রস্ত মধ্য বদনজর -হাসাদ -জ্বিন এবং যাদুর সমস্যা বিদ্যমান থাকে।
একজন যাদুকর যখন আপনার ব্যবহৃত জিনিসপত্র পেয়ে যায় তখন যাদু করার জন্য তার জন্য একবারে সহজ হয়ে যায়।
আপনার ব্যবহৃত জিনিসপত্র যখন যাদুকরের কাছে পৌঁছে যায় তখন যাকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা জন্য বলে যাদুকর সেটাই করে।
যেমন :-
কাউকে অসুস্থ বানিয়ে রাখার যাদু করে।
কাউকে বিয়ে বন্ধের যাদু করে।
কাউকে সন্তান না হবার জন্য যাদু করে।
কাউকে পাগল বানানো যাদু করে।
কাউকে বিচ্ছেদের জন্য যাদু করে।
কাউকে দুশ্চিন্তা ফেলে রাখার যাদু করে।
কাউকে যিনায় লিপ্ত করে রাখতে যাদু করে।
কাউকে বশীকরণ করার যাদু করে।
কত প্রকার যাদু যে আছে একমাত্র যাদুকর রাই বলতে পারে। আত প্রত্যেক প্রকার যাদুর সাথে খাদেম জ্বিন থাকেই!!!তবে জ্বিন ছাড়াও যাদু হয়!
যাদুকর যাকে যেই যাদুই করুক না কেন সব যাদু এক্টিভ করতে তাকে পেটের যাদু টা করবেই!!! অর্থাৎ আপনার পেটে যাদুর জিনিসপত্র যে কোনো পর্যায়ে ঢুকিয়ে দিবেই। হয় খাবারের মাধ্যমে বা পান করানোর মাধ্যমে। আপনার পেটে যাদুর জিনিসপত্র ঢুকে গেলে জিন উম্মাদ হয়ে যায় আপনার শরীরে প্রবেশ করতে। যেমন টা বেরিবাঁধের ভেতরে একটু ফুটা পেলেই পানি যতটা বেগে প্রবেশ করে তেমনি আপনার পেটে যাদুর জিনিসপত্র গেলে জিন ততটা গতিতে আপনার দেহে প্রবেশ করে। আর জিন আপনার শরীরে প্রবেশ করলেই সে যাতায়াতের রাস্তা বানিয়ে নেয় এবং বাহিরে যাদু গুলি এক্টিভ হয়। অর্থাৎ পেটের যাদুর যেই খাদেম জিন আছে সেই রাস্তা বানিয়ে দেয় এবং বাহিরে পুতে রাখা বা ঘরে রাখা যাদুর জন্য নিয়োজিত জিন অনায়াসে আপনার দেহে আসা যাওয়া করতে পারে। যারা যাদুগ্রস্ত তারা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে খাবার খায় এবং দেখে।স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে যাদুকর যাদু রিনিউ করে!!!
যাদু করার পর জিন আপনাকে কিভাবে নিয়ন্ত্রণে নেয় এবং কাবু করে অন্য আরেকদিন লিখবো!!
যাকে যেই সময়ে যাদু করে ঠিক সেই সময় হতে যন্ত্রণা শুরু হয়। যেমন কাউকে যদি সুর্য উদিত হবার সময় যাদু অর্থাৎ যাদুর জিনিসপত্র পুতে রাখে এবং খাওয়ানো হয় তাহলে সুর্য অস্ত যাবার আগ পর্যন্ত সে সমস্যা অনুভব করতেই থাকে অর্থাৎ সারাদিন সমস্যা অনুভব করতেই থাকে । আর কাউকে যদি সুর্য অস্ত যাবার সময় যাদু করে তাহলে ভোর হবার আগ পর্যন্ত সমস্যা অনুভব করবেই অর্থাৎ সারা রাত সে অশান্তি অনুভব করবেই। অর্থাৎ নিয়োজিত জিন এক প্রকার টর্চার করতেই থাকে। সে তার কার্যক্রম চালিয়ে যেতেই থাকে।
আর যারা শনিবার আর মঙ্গল বার সমস্যা বেশী অনুভব করেন যাদুকর সেই দিনে যাদুর জিনিসপত্র নিয়ে শয়তানের পুজা করে যার জন্য আক্রান্ত ব্যক্তি সমস্যা বেশী অনুভব করে।
তবে আপনার এই বিশ্বাস রাখতেই হবে যাদুর নিজস্ব কোন বাস্তবতা নেই, যদি কেউ মনে করে যাদুর নিজস্ব বাস্তবতা রয়েছে তাহলে সে কুফরি করল!!
যাদু আল্লাহ হুকুমেই হয় দেখুন সুরা বাকারা (১০২) নং আয়াত।
অসুস্থতা এবং সুস্থতা আল্লাহ দান করেন দেখুন সূরা শুআরা (৮০) নং আয়াত।
সুতরাং যারা রুকইয়াহ করেন, রুকইয়াহ তো করবেনই পাশাপাশি সকাল সন্ধা আমল, ঘুমের পুর্বে আমল ধৈর্য নিয়ে করুন দিন শেষে আপনার সফলতা আসবেই ইনশা আল্লাহ।

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.