Header Ads

Mohammad Emamul Hasan

ফরজ গোসল

 ফরজ গোসল


একটু লজ্জায় সারাজীবনের ইবাদত বরবাদ হতে পারে।

➡যে সব কারণে গোসল ফরজ হয়;
💢১. স্বপ্নদোষ বা উওেজনাবশত বীর্যপাত হলে।
💢২. সহবাসে(সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
💢৩. মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
➡ গোসলের ফরজ তিনটি;
💢১. গড়গড়াসহ কুলি করা, যাতে পানি গলার হাড়পর্যন্ত পৌঁছে।
💢২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো।
💢৩. সমস্ত শরীর উত্তম রুমে ধৌত করা।
➡ ফরজ গোসলের সঠিক নিয়ম ;
গোসলের নিয়ত করা,"বিসমিল্লাহ"বলে গোসল শুরু করা।দুই হাত কবজি পর্যন্ত ধোওয়া।
পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিস্কার করা।বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে
নেওয়া।নামাজের ওযু মতো ভালোভাবে পূর্নরূপে ওযু করা। এক্ষেত্রে শুধু পা দুটো
বাকি রাখলেও চলবে,যা গোসলের শেষে ধুয়ে
ফেলতে হবে।
মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙুল
দিয়ে ভিজানো।
পুরো শরীর পানি ঢালা ; প্রথমে ডানে ৩বার,
পড়ে বামে ৩ বার, শেষে মাথার উপর ৩বার।
যেন শরীরের কোন অংশ বা কোন
লোমও শুকনো না থাকে।পুরুষের দাড়ি ও মাথার চুল
এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।নাভি,
বগলও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি
ঢালতে হবে)। গোসলের জায়গা থেকে একটু সরে
গিয়ে দুই পা ধোওয়া।
➡এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য,
এইভাবে গোসল করলে এর পড়ে নামাজ পরতে
চাইলে আলাদা করে ওযু করতে হবেনা,যদি না
গোসল করার সময় ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে।
➡গোসলের পড়ে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাংবেনা,এটা ওযু ভঙ্গের কারণ নয়।
➡আল্লাহ্ আমাদের সঠিকভাবে ফরজ গোসল করার ও এজ্ঞান সকলের কাছে পৌঁছে দেয়ার তৌফিক দান করুন আমিন

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.